করোনা: বিশ্বে কমল দৈনিক মৃত্যু-সংক্রমণ, এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2020 11:30 AM (IST)

বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৭১ হাজার ৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ৫৮৬। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৯০। মোট আক্রান্ত ৩ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৬৩১। একদিনে সংক্রমিত ২ লক্ষ ৯৫ হাজার ৮৭৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৯৯। বিশ্বে মোট সুস্থ ২ কোটি ৫৭ লক্ষ ৫৮ হাজার ৬৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ৩৫ হাজার ৬৬৪ জন।