করোনা সংক্রমণের আশঙ্কায় সেল্ফ আইসোলেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান
করোনা সংক্রমণের আশঙ্কায় সেল্ফ আইসোলেশনে পাক প্রধানমন্ত্রী। গত সপ্তাহে ইসলামাবাদে এক বিশিষ্ট সমাজ কর্মীর ছেলের সঙ্গে দেখা করেন ইমরান খান। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার চেক দেন ওই ব্যক্তি। পরে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার পর জানা যায়, তিনি করোনা আক্রান্ত। বিষয়টি জানার পরই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন পাক প্রধানমন্ত্রী। তাঁর নমুনা পরীক্ষা করা হবে।
Tags :
Imran Khan In Self Quarantine Self Quarantine Coronvirus Coronavirus Latest Update Pakistan PM Coronavirus LIVE Imran Khan Abp Ananda Covid-19