করোনা: বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার কমল, স্বস্তির মধ্যেই চিন্তার কারণ সুস্থতার হারে হ্রাস

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  04 Sep 2020 10:15 AM (IST)
ABP News
বিশ্বে একদিনে মৃত ও আক্রান্তের সংখ্যা কমল। তবে উদ্বেগ বাড়িয়ে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। এখনও পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লক্ষ ১ হাজার ২৮২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮৫। গতকাল একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৭ হাজার ৩৯৬। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৭৯৩। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ২৬ হাজার ১৬০ জন। আমেরিকা ও ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আমেরিকায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে তবে কমেছে একদিনে আক্রান্তের সংখ্যা। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৭৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৮০। মোট আক্রান্ত ৬১ লক্ষ ৪৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৮৬।ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ পেরিয়ে গেল। তবে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। ওই দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৬১৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৩৪। মোট আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৪১ হাজার ৬৩৮। একদিনে আক্রান্ত ৪৩ হাজার ৭৭৩।
  • হোম
  • ভিডিও
  • আন্তর্জাতিক
  • করোনা: বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার কমল, স্বস্তির মধ্যেই চিন্তার কারণ সুস্থতার হারে হ্রাস

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি42 Minutes ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম51 Minutes ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন58 Minutes ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন