ট্রেন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ট্যুইট রেলমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 01:30 PM (IST)

রেলমন্ত্রী পীযুষ গোয়েল ট্যুইট করে জানিয়েছেন, আজ ভোর ৫টা ২২ মিনিটে নান্দের শাখার বদনাপুর ও কার্মাড স্টেশনের মাঝে মালগাড়ির নিচে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন শ্রমিকরা। দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ চলছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওঁদের আত্মার শান্তি কামনা করি।