Iran Israel WAR : খামেনেইয়ের বাঙ্কার এলাকায়, ইরানের শিল্পতালুকে ইজরায়েলের মুহুর্মুহু হামলা

ABP Ananda Live: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে। অষ্টম দিনে ইজরায়েল-ইরান সংঘাত। খামেনেইয়ের বাঙ্কার এলাকায়, ইরানের শিল্পতালুকে ইজরায়েলের মুহুর্মুহু হামলা।

 

আজ কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের ভাতা সংক্রান্ত মামলার রায়

আজ কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের ভাতা সংক্রান্ত মামলার রায়। আজ সকাল সাড়ে দশটায় মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হা। সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ C  কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ D কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন ২০১৬ সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরিপ্রার্থীদের একাংশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola