Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?

ABP Ananda  |  26 Jun 2026 04:08 PM (IST)
ABP News

কলকাতা : তারাতলার ধ্বংসস্তূপে এখনও আটকে বহু। মৃতের সংখ্যা ছুঁয়ে গিয়েছে ১৫। উদ্ধার হয়েছে বেশ কয়েকজন। SSKM-এ ভর্তি রয়েছেন ১৮ জন। গত বুধবারের ঘটনা। তারাতলায় ভেঙে পড়ে একটি নির্মীয়মান গুদামের ছাদ। সেই সময় ওই গুদামে চলছিল ঢালাই কাজ। ফলত উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ওই দিন বেলা ১২টা বেজে ০৫ মিনিট নাগাদ বিকট শব্দ করে ভেঙে পড়ে গুদামের ছাদটি। ভেঙে যায় মোটা মোটা লোহার বিম। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। দুপুর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। ময়দানে নামে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও পুলিশ। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিছু সময়ের মধ্যে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কিন্তু ঠিক কী কারণে ভাঙল ওই নির্মীয়মান গুদামটি। প্রাথমিকভাবে KMC-এর ইঞ্জিনিয়াররা জানান, গুদামে কাঠামোগত সমস্যা ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়কেও। শুক্রবার ভেঙে পড়া গোডাউন এলাকায় থার্মাল ইমেজিং ক্যামেরার ব্যবহার শুরু করেছে NDRF। প্রাণের খোঁজে এনেছে নতুন প্রযুক্তি। ক্যামেরা ঢুকিয়ে নির্দিষ্ট লোকেশনের খোঁজ করা হবে। লোকেশনের খোঁজ পেলে সেই জায়গার লোহার বিম অক্সিকাটার দিয়ে কেটে করা হবে উদ্ধার।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন