লকডাউনের সুযোগে বেহালায় ছুটির 'জমায়েত', পুলিশ হানা দিতেই চম্পট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2020 04:09 PM (IST)

বেহালার বিভিন্ন গলিতে লকডাউনের সুযোগে ছুটির জমায়েত। খবর পেয়ে হানা দেয় পুলিশ। কেউ পুলিশকে দেখে চম্পট দেয়, কারও কপালে জোটে চড়। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ফাঁকা হয় এলাকা। বেহালার পাশাপাশি তারাতলাতে পুলিশি তৎপরতা নজরে পড়েছে। লকডাউনকে যারা ছুটির মেজাজ কাটাচ্ছিলেন, তাদেরও উচিত শিক্ষা দিয়েছে পুলিশ।