জেলগুলোতে সংক্রমণ ঠেকাতে নয়া কমিটি

রাজ্যের সংশোধনাগারগুলোতে সংক্রমণ ঠেকাতে তৈরি হল নতুন কমিটি।  তিন সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। কমিটিতে থাকবেন বিচারপতি দীপঙ্কর দত্ত, ডিজি কারা, এবং স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব। আগামী ৩১ মার্চ কমিটির রিপোর্ট পেশ করা হবে আদালতে। কতজন বন্দিকে জামিন বা প্যারোলে ছাড়া সম্ভব, সেটা খতিয়ে দেখবে এই কমিটি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola