Joshimath Landslide: আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ, বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল

আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ। প্রতি মুহূর্তে নতুন নতুন জায়গায় ফাটল ধরছে। বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল। এর মধ্যেই জোশীমঠে মাউন্ট ভিউ ও মালারি ইন, এই দুটি হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু হোটেল ভাঙার আগে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মালারি ইনের মালিক। প্রবল ঠান্ডায় হোটেলের সামনেই সস্ত্রীক ধর্নায় বসেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে রোপওয়ে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola