জুনিয়র মৃধা খুন মামলায় বান্ধবী প্রিয়ঙ্কাকে দফায় দফায় জেরা CBI-এর, বক্তব্যে অসঙ্গতি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  06 Jan 2021 09:18 PM (IST)
ABP News
জুনিয়র মৃধা খুনে দফায় দফায় সিবিআই (CBI) জেরা করল প্রিয়ঙ্কা চৌধুরীকে। প্রিয়ঙ্কাকে জেরায় দুই জনের নাম উঠে এসেছে। প্রিয়ঙ্কা বিবাহিত বলে জানতেন না জুনিয়র। রিয়ালিটি শো থেকে জানতে পারেন জুনিয়র। বান্ধবী বিবাহিতা, জানার পরে বিবাদ শুরু হয়। বেলঘরিয়ার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়র জুনিয়র মৃধাকে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে এই অনুমান দৃঢ় হচ্ছে। ২০১১ সালের ১২ জুলাই খুন জুনিয়র মৃধা। দমদম ও বেলঘরিয়ার মাঝে এক্সপ্রেসওয়ের ধার থেকে মৃতদেহ উদ্ধার হয়। জুনিয়রের পিঠ ফুঁড়ে শরীরে ঢোকে গুলি। শরীরে ঢুকে থাইয়ের কাছাকাছি চলে যায় গুলি। থাইয়ের কাছ থেকে বের করা হয় বুলেট। আঘাতের ধরন থেকে গোয়েন্দাদের সন্দেহ জুনিয়রকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • জুনিয়র মৃধা খুন মামলায় বান্ধবী প্রিয়ঙ্কাকে দফায় দফায় জেরা CBI-এর, বক্তব্যে অসঙ্গতি

TRENDING VIDEOS

কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ20 Minutes ago

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর27 Minutes ago

"রাষ্ট্রকে চ্যালেঞ্জ...", অভিষেকের বিরুদ্ধে অভিযোগ! আজ হল তলব36 Minutes ago

আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda48 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন