K D Singh's Arrest: 'কে ডি সিংহ কি 'ভাইপোর' বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন?', মুখ্যমন্ত্রীকে খোঁচা সুজনের

বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, 'কে ডি সিংহ গ্রেফতার হয়েছেন। যে গ্রেফতার হওয়া উচিত ছিল অনেক আগে। দেরি করতে করতে শেষমেশ এখন গ্রেফতার করা হল। প্রতারিত মানুষগুলোর কি টাকা ফেরতের বন্দোবস্ত হল? তার উদ্যোগ কি সিবিআই (CBI) নিল? লোক দেখানো কাজ যেন না হয়। মাননীয়ার কাছে আমাদের প্রশ্ন, কে ডি সিংহ কি 'ভাইপোর' বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? কে ডি সিংহের প্লেন এবং হেলিকপ্টার ব্যবহার করে গোপনীয়ভাবে দিল্লি থেকে কলকাতায় আসা হয়েছিল। তাতে কারা কারা সওয়ারি হিসেবে ছিলেন? তিনি বাংলার মানুষ না হওয়া সত্বেও তাঁকে রাজ্যসভার সদস্য করা হল কেন? অর্থ ফেরতের দায়িত্ব মাননীয়ার রয়েছে কি না?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola