Kalyan Banerjee: সংসদে কল্য়াণের 'চু কিত কিত...' মন্তব্য়ে হাসির রোল। ABP Ananda Live

সোমবার তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাহুল গাঁধী। আজ পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। বললেন, গতকাল রাহুল বাচ্চার মতো আচরণ করেছেন। কংগ্রেসকে পরজীবী-দল বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বক্তব্য রাখতে উঠতেই, সংসদে ব্যাপক হইহট্টগোল শুরু হয়। অন্য়দিকে, চারশো আসনের লক্ষ্য়মাত্রা নিয়ে, আজ সংসদে বিজেপিকে বিদ্রুপ করতে দেখা যায় কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়কে।

সংসদে কল্য়াণের 'চু কিত কিত...'! অব কি বার ৪০০ পার - এই স্লোগান দিয়ে লোকসভা ভোটে ঝাঁপানোর পর, গত দশ বছরে প্রথমবার নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতাও লাভ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাকে কটাক্ষ করতে গিয়ে মঙ্গলবার এভাবেই সংসদে হাসির রোল তুললেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। আর এর কিছুক্ষণবাদেই রাহুল-মোদি সংঘাত - পার্ট টু'এর সাক্ষী থাকল লোকসভা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola