প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে কল্যাণের কটাক্ষ, পাল্টা জবাব দিলীপের
রবিবার রাতে আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু অনেককেই তার বদলে ব্যাপক বাজি পোড়াতেও দেখা যায়। এ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "প্রধানমন্ত্রীর সৌজন্যে দেশে অকাল দীপাবলী পালন হল। নিজের উদ্যোগেই নিয়ম ভাঙার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।" পাল্টা দিলীপ ঘোষের জবাব, "কারা বোমা ফাটিয়েছে সেটা পুলিশ দেখুক। এতদিন মুমুর্ষু অবস্থায় থাকা মানুষগুলো একটু আনন্দ করলে বিরোধীদের আপত্তি কীসের?"
Tags :
Kalyan Banerjee Statement Kalyan Banerjee On Bursting Fire Crackers Dilip Ghosh On Bursting Fire Crackers Dilip Ghosh Statement ABP Anada Kalyan Banerjee Lockdown Covid-19 Coronavirus BJP TMC Dilip Ghosh