Kanchenjunga Express: রেলবোর্ডের কথায় মৃত, শিলিগুড়িতে খোঁজ মিলল মালগাড়ির আহত সহকারী চালকের

ABP Ananda  |  19 Jun 2024 11:07 AM (IST)
ABP News

ABP Anannda LIVE:  রেলবোর্ডের (railboard)কথায় 'মৃত', মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত। শিলিগুড়ির(siliguri) বেসরকারি হাসপাতালে ভর্তি মালগাড়ির সহকারি চালক। হাসপাতালে ভর্তি মনু কুমার, তাহলে কীভাবে মৃত বলল রেলবোর্ড? কথা বলার মতো অবস্থায় এলে বয়ান নেওয়া হবে, দাবি রেল সূত্রে।  ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস(Kanchenjunga Express Train Accident)
। কীভাবে হল এই দুর্ঘটনা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই কি একই লাইনে এগোনোর জন্য় ছাড়পত্র দেওয়া হয়েছিল? দেওয়া হয়ে থাকলে কেন হয়েছিল? দুর্ঘটনার দায় কি ট্রেন চালক না মালগাড়ির চালকের? রাজধানী এক্সপ্রেস প্রাক্তন চালকভিবি সিংহ বলেছেন,বেশিরভাগ সময় ওটা লোকোপাইলটের উপর ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে দেওয়া হবে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান।


 এই অবস্থায়, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে রেলের তরফে, মালগাড়ির চালকের বিরুদ্ধে সিগনাল না মানার অভিযোগ করা হচ্ছে। রেলবোর্ড চেয়ারপার্সন জয়া বর্মা সিনহা বলেছেন,'সিগন্যাল ছিল থামানোর জন্য। তা সত্ত্বেও ট্রেন এগিয়ে গেছে। পিছনের ট্রেনের থেমে যাওয়া উচিত ছিল।' কিন্তু, সংবাদ সংস্থা PTI রেলের একটি সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, সোমবার ভোর সাড়ে ৫টা থেকে রাঙাপানি এবং আলুয়াবাড়ি অংশের স্বয়ংক্রিয় সিগন্যাল ‘অকেজো’ ছিল।স্বয়ংক্রিয় সিগনাল বন্ধ থাকায় ওই অংশে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করছিল। কখনও আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়াও হচ্ছিল।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Kanchenjunga Express: রেলবোর্ডের কথায় মৃত, শিলিগুড়িতে খোঁজ মিলল মালগাড়ির আহত সহকারী চালকের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন