Kanchenjunga Train Accident:কীভাবে এক লাইনে এল জোড়া ট্রেন?যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল

ABP Ananda LIVE: ফের রেললাইনে মৃতদেহের সারি! শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। আহত বহু। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কাজও শুরু হয়েছে দীর্ঘক্ষণ পর।

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। এদিকে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গর্ভবতী মহিলা যাত্রী। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। হ্যাঁ ট্রেনটা আস্তে যাচ্ছিল। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। কিন্তু আচমকা ব্রেক মেরে দাঁড়িয়ে যেতেই মনে হয়েছিল, যেন ভূমিকম্প হল। তারপর তো নেমেই গেলাম। ABP Ananda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola