Kanchenjunga Express Train Accident: বারবার রেল দুর্ঘটনার দায় কার? কেন ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা?

ABP Ananda Live: ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত ৬০ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের, যাত্রী সুরক্ষা কোথায়?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola