Operation Kellar : ভারতীয় সেনার ভয়ঙ্কর অপারেশন I সোপিয়ানে খতম তিন লস্কর জঙ্গি

ABP Ananda LIVE: অপারেশনের সিঁদুরের পর এবার অপারেশন কেল্লার। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার।সোপিয়ানের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই ।সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি ।নিহত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা।নিহত সাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন TRF-এর অপারেশনাল কমান্ডার।২ বছর আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় সাহিদ কুট্টে ।নিহত আদনান সফিও সক্রিয় লস্কর সদস্য, খবর সূত্রের।নিহত আদনান সফি সোপিয়ানেরই বাসিন্দা।৬ মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর আঠেরোর আদনান সফি।কয়েকদিন আগে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ।১৪ জনের তালিকায় নাম ছিল নিহত ৩ জঙ্গির।বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সাহিদ কুট্টে ও আদনানের বাড়ি।নিহত আরেক জঙ্গি এহসান উল হক শেখ সোপিয়ানের বাসিন্দা।২ বছর আগে লস্কর-ই-তৈবায় যোগ দেয় এহসান উল হক শেখ।

সোপিয়ানের কেল্লার জঙ্গলে ঘাঁটি গেড়েছিল ৩ জঙ্গি।খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস।অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে গুলি,
পাল্টা গুলিতে নিহত ৩ জঙ্গি।৮ এপ্রিল, ২০২৪: উপত্যকার রিসর্টে গুলিকাণ্ডে জড়িত ছিল সাহিদ কুট্টে।১৮ মে, ২০২৪: সোপিয়ানে বিজেপির পঞ্চায়েত প্রধান খুনে জড়িত সাহিদ কুট্টে।
৩ ফেব্রুয়ারি, ২০২৫: কুলগামে সেনা অফিসারের হত্যাকাণ্ডেও স্ক্যানারে ছিল সাহিদ। ১৮ অক্টোবর, ২০২৪: সোপিয়ানে পরিযায়ী শ্রমিক খুনে জড়িত ছিল আদনান সফি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola