Pahalgam News:পর্যটকে ঠাসা জায়গাকে এতটা অসুরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে

ABP Ananda  |  25 Apr 2025 08:48 AM (IST)
ABP News

ABP Ananda Live: মিনি সুইজারল্য়ান্ড বলে পরিচিত। সৌন্দর্যের টানেই কাশ্মীরের পহেলগাঁও আসেন দেশ-বিদেশের হাজার-হাজার পর্যটক। সেখানেই দিনেদুপুরে জঙ্গিরা এল, হিন্দুদের বেছে বেছে আলাদা করল, গুলি চালিয়ে খুন করল, তারপর পালিয়েও গেল। স্বজনহারা মানুষগুলোই বলছেন, সেখানে সেনা বা পুলিশ কেউ ছিল না। কিন্তু, কেন? এরকম পর্যটকে ঠাসা জায়গাকে এতটা অসুরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সূত্রের দাবি, এই হামলার আগে জঙ্গিরা এলাকায় রেকি করেছিল। গোয়েন্দা এজেন্সিগুলো সেই তথ্য় জানতে পারল না কেন, সেই প্রশ্নও তুলছেন অনেকে।


 


পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল


পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''


মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। যে ঘটনায় ৩ জন বাঙালি সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ তদন্ত চালাচ্ছে NIA. সূত্রের খবর,  জঙ্গিদের সঙ্গে স্থানীয়দের যোগসাজশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে NIA. গত কয়েকদিনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁওয়ের জঙ্গিদের সম্পর্কে আরও বেশি তথ্য জোগাড় করতে চিকিৎসকদের অনুমতি নিয়ে আহতদের বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

 

 
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Pahalgam News:পর্যটকে ঠাসা জায়গাকে এতটা অসুরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন