Kashmir News: জোরদার নিরাপত্তা পাঠানকোটে । অন্ধকারে ঢাকল গোটা এলাকা

ABP Ananda LIVE: 'দেশ সবরকম পরিস্থিতির জন্য তৈরি' । 'শত্রুদের কাছে অভিশাপ এই ক্ষেপণাস্ত্র' । 'শত্রুপক্ষকে ভারী আঘাতে সক্ষম এই ব্রহ্মস' । আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই, লখনউয়ে ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধনে হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রীর

আরও খবর...

পাকিস্তানে স্ট্রাইক চালিয়ে অভূতপূর্ব সাফল্য ভারতীয় সশস্ত্র বাহিনীর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করা গিয়েছে। ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল ভারতীয় সেনা। নির্ভুল লক্ষ্যে ভারত জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করেছে বলে জানানো হল। (Operation Sindoor)

এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্য়ু হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের জবাব দিতে ভারতের তরফে এই জবাব দেওয়া প্রয়োজন ছিল বলে জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (India-Pakistan Conflict)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola