Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

Continues below advertisement

Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। জল্পনাতেই সিলমোহর, সাংসদ পদে কোয়েলের ইস্তফা। তৃণমূলের সাংসদ পদ ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ।

আরও পড়ুন,

রথযাত্রার দিনই বড় ভাঙনের খবর। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে, তৃণমূলে যোগদান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সাংসদ পদে মনোনীত ও হয়েছিলেন তিনি। তবে জুলাই মাসের শেষে, সেই পদ ও ছেড়ে দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের সাংসদ হিসেবে একটি ও অধিবেশনে অংশগ্রহণ করেননি তিনি। তার আগেই, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যান  C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন কোয়েল মল্লিক। তবে চমকের শেষ এখানেই নয়। কোয়েলের রাজনৈতিক কেরিয়ার নিয়ে শুরু হল নতুন জল্পনা। রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে, এবার কি বিজেপিতে যাচ্ছেন কোয়েল মল্লিক?

এদিন রাজ্যসভার চেয়ারম্যান  C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন কোয়েল, জমা দেন ইস্তফাপত্র। আগামী ২০ জুলাই প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল। সেই অধিবেশনে যোগদান করলে, সেটাই হত কোয়েল মল্লিকের প্রথম অধিবেশন। তার আগে ১৯ তারিখ বৈঠক রয়েছে NCPI-এর। তবে তার আগেই, ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। তবে ইস্তফা দেওয়ার পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করলেন কোয়েল। প্রকাশ্যে এসেছে সেই ছবি ও। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর ইস্তফা দিলেন কোয়েল। আর সেই কারণেই, আরও জোরালো হয়েছে এই সম্ভাবনা যে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পথ ধরে কী গেরুয়া শিবিরে যেতে চলেছেন কোয়েল ও?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola