Laketown Bus Accident: চুরি করা বাস নিয়ে পালাতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা, লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনা

চুরি করা বাস নিয়ে পালাতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা। লেকটাউন ঘড়ি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা। পুলিশ দেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা বাসচালকের। রাত ১.৩০ নাগাদ বাগুইআটি বাসস্ট্যান্ড থেকে ৪৪ নম্বর রুটের বাস নিয়ে পালাচ্ছিল বাসচালক। মত্ত থাকার অভিযোগে বছরখানেক আগে চাকরি যায় ৪৪ নম্বর রুটের ওই বাসচালকের। বাস চুরি করে তেল বিক্রির পরিকল্পনা ছিল চালকের, পুলিশ সূত্রে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola