AIBOC Protest in Kolkata: ব্যাঙ্কের বেসরকারিকরণ রুখতে আন্দোলন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের

কোনওভাবেই যাতে ব্যাঙ্কের বেসরকারিকরণ না হয়, তার জন্য আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers' Confederation)। আজ কলকাতায় (Kolkata) জীবনদীপ বিল্ডিংয়ের সামনে থেকে একটি ট্যাবলো যাত্রা বের করেন স্টেট ব্যাঙ্কের কর্মীরা। সংগঠনের (AIBOC) তরফে দাবি করা হয়েছে, বর্তমান কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কিং রেগুলেশন ধারা বদল করার চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে কর্পোরেটদের হাতে ব্যাঙ্কিং ব্যবস্থা তুলে দিয়ে মানুষের জমানো টাকা হাতানোও হতে পারে। সেই আশঙ্কা থেকেই দেশজুড়ে আন্দোলনে নেমেছেন ব্যাঙ্কের কর্মীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola