ATM Theft: 'হাইলি সফিসটিকেটেড অ্যাটাক', এটিএমের সফটওয়্যারকে কাজে লাগিয়েই পর পর টাকা লুঠ, মনে করছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2021 12:25 PM (IST)

নিউ মার্কেটের এটিএম (ATM) জালিয়াতির ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞের দল। কিন্তু বাইরে থেকে এটিএম পরীক্ষা করে মেলেনি কোন সূত্র। এটিএম-এর গায়ে কোনও আঁচড়ের দাগ নেই। অত্যন্ত উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি তাঁদের। এটিএমে যে সফটওয়্যার ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারকে কাজে লাগিয়ে জালিয়াতি করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছে এটিএম রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে।