Behala Fire: বেহালা চৌরাস্তার পাশে বাজারে আগুন, ঘটনাস্থলে যায় দমকলের ৪-৫টি ইঞ্জিন ।Bangla News

বেহালার চৌরাস্তায় রাস্তার পাশের বাজারে আগুন লেগে পুড়ে গেল প্রায় ২৪টি দোকান। পুলিশ ও দমকল সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। বীরেন রায় রোড পূর্বে এই ঘটনা ঘটেছে। কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola