✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Bhangar Murder Update: ফুটপাথে ভিখারি সেজে আত্মগোপন, শেষমেষ ধরা পড়ল ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  03 Jul 2021 12:43 PM (IST)
ABP News

ফুটপাথে ভিখারির ছদ্মবেশ ধরে বসেও শেষরক্ষা হল না। ৬ দিনের মাথায় দক্ষিণ কলকাতার (South Kolkata) গোলপার্ক থেকে গ্রেফতার হল ভাঙড়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা কারবারি নেপ্তাউদ্দিন খান। ২৬ জুন জোড়া খুনের ঘটনা ঘটে। অভিযোগ, সাট্টায় জিতে টাকা চাওয়ায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে শ্যালক লাল্টু মোল্লাকে কুপিয়ে খুন করে নেপ্তাউদ্দিন। ঘটনাটি দেখে ফেলায় ভাইপো রবিউল ইসলামকেও সে খুন করে বলে অভিযোগ। জোড়া খুনের তদন্তে নেমে গতকাল গোলপার্ক এলাকা থেকে অভিযুক্ত সাট্টা কারবারিকে গ্রেফতার করে ভাঙড়ের (Bhangar) কাশীপুর থানার পুলিশ। এর আগে গ্রেফতার হয় তার স্ত্রী।


অন্যদিকে, দেশে করোনায় (Corona) গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) শনিবারের পরিসংখ্যান (Health Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের (Corona Affected) সংখ্যা ৪৪ হাজার ১১১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭।

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Bhangar Murder Update: ফুটপাথে ভিখারি সেজে আত্মগোপন, শেষমেষ ধরা পড়ল ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.