West Bengal Election 2021: গেরুয়া শিবিরে প্রার্থী-ক্ষোভ অব্যাহত! ভোটের মুখে অস্বস্তিতে হেস্টিংস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 05:57 PM (IST)

ফের প্রার্থী নিয়ে হেস্টিংস কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার দুপুর থেকেই বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী আবাদ কিশোর গুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের।