Buddhadeb Bhattacharya Health: শারীরিক অবস্থা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যের, রেমডেসিভির কোর্সের শেষ আজই

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের মাধ্যমে দিনে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রেমডেসিভির কোর্সের আজ পঞ্চম এবং শেষ দিন। আগামীকাল তাঁর বেশ কিছু পরীক্ষা করা হবে। তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং নিজের হাতেই খাবার খাচ্ছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola