Buddhadeb Bhattacharya Health Update: স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভালো আছেন তাঁর স্ত্রী-ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2021 12:42 PM (IST)

বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাশি রয়েছে। আজ তাঁর বুকের এক্স-রে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও (Mira Bhattacharya) এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।