Buddhadeb Bhattacharya Health Update: স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, মাঝেমাঝে নিতে হচ্ছে বাইপ্যাপ

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র উপরে। ফুসফুসের সমস্যার জন্য মাঝেমাঝে নিতে হচ্ছে বাইপ্যাপ। আজ সকালেই তাঁর রক্তপরীক্ষা করা হবে। রিপোর্ট দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এদিকে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও (Meera Bhattacharya) করোনা আক্রান্ত। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের থেকে ভাল আছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola