Buddhadeb Bhattacharya's Health Condition: স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2021 06:48 PM (IST)

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যর। সাপোর্ট ছাডা়ই শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%। রেডিও ডায়াগনসিসে জানা গেছে ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। রক্তপরীক্ষার রিপোর্টও সন্তোষজনক। স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড। জানানো হয়েছে হাসপাতালের তরফে।