Coal Case: কয়লাকাণ্ডে ফের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব ইডি-র | Bangla News

কয়লাকাণ্ডে ফের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে। ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংহকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি-র দাবি, বয়ান মিলিয়ে দেখে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই তাঁকে ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। খবর সূত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola