Coal Smuggling Case: কয়লা পাচারের শিকড় খুঁজতে এবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও CBI তল্লাশি

রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি এবার উত্তরপ্রদেশ (Uttar pradesh) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সিবিআই (CBI) তল্লাশি (Raid)। গোয়েন্দা সূত্রে খবর, এই দুই রাজ্যে পৌঁছে যেত চোরাই কয়লা (Coal)। আজ মুঘলসরাইয়ে (Mughalsarai) তল্লাশি চলছে। সোমবার রাঁচি (Ranchi) থেকে সেখানে পৌঁছে তল্লাশি শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। শিলিগুড়ি (Shiliguri) থেকে অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার (Lala) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, এই কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola