COVID Update: আজ সকালে জনশূন্য শিয়ালদা স্টেশন, চলছে গুটিকয়েক দূরপাল্লার ট্রেন

করোনা মোকাবিলায় আজ থেকে দু'সপ্তাহ লোকাল ট্রেন (Local Train) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিনের তুলনায় আজ সকালে একেবারেই ফাঁকা শিয়ালদা স্টেশন (Sealdah Station) চত্বর। কাল রাতেই চলে গিয়েছে শেষ লোকাল। এখনও পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানা যাচ্ছে। এখন চললেও, আগামী ৭ তারিখ থেকে আসানসোল ইন্টারসিটি ও মা তারা এক্সপ্রেসও বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola