Covid Updates: সংক্রমণ এড়াতে কলকাতায় শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

কোয়েস্ট মলে শুক্রবার শুরু হল ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচি। গাড়ি নিয়ে এসে টিকা নেওয়া যাবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Co-Win পোর্টাল থেকে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। নাম ও আধার কার্ড মিলিয়ে নেওয়ার পরে গাড়িতে বসেই ভ্যাকসিন নেওয়া যাবে। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। শুক্রবার সেখানে মোট ২৪৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola