Covid Updates: করোনায় মৃত রোগীর পরিবারের হয়রানি কমাতে ধাপা থেকেই ডেথ সার্টিফিকেট ইস্যু কলকাতা পুরসভার

করোনা আক্রান্ত হয়ে যে রোগীর মৃত্যু হচ্ছে তাঁর পরিবারের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই কারণে এবার ধাপা থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে কলকাতা পুরসভা। ধাপাতে এসডব্লুএম-এর (SWM) একটি ঘর নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেখানেই সব সেট আপ তৈরি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক এখানকার সেট আপ পরিদর্শন করে গিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করা হয়েছে। এখান থেকে করোনা রোগীর ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola