Covid Vaccination: CBC কোড না থাকলে ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করা যাবে না: Firhad Hakim
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2021 04:00 PM (IST)

কোভিড ভ্যাকসিনেশন (Covid Vaccine) নিয়ে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, ‘কোনও বহুতলে ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করতে গেলে একটা সিবিসি কোড (CBC Code) তৈরি করাতে হবে। সিবিসি কোড না থাকলে যেখানে সেখানে ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করা যাবে না। স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নিয়ম মেনে চলি বলে সারা ভারতবর্ষের মধ্যে কেরালার পরেই পশ্চিমবঙ্গে ভ্যাকসিন অপচয়ের সংখ্যা সবচেয়ে কম। ভ্যাকসিনের অপচয় যেন কম হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তার জন্য সবচেয়ে সহজ উপায় হল সিবিসি কোড তৈরি করে আগে থেকে পরিকল্পনা করে কাজে নামা। পাবলিসিটি পাওয়ার জন্য না ভেবে কাজ করা উচিত নয়।’