Narada Scam Prob: নারদ মামলায় চার্জশিট জমা দিতে চলেছে ED
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 08:54 AM (IST)

নারদ-মামলায় এবার প্রসিকিউশন কমপ্লেন বা চার্জশিট জমা দিতে চলেছে ইডি। থাকছে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের নাম। ইডি সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনে যে অঙ্কের টাকা নিতে দেখা গিয়েছে সেই পরিমাণ অর্থ অ্যাটাচ করা হবে।