Corona Vaccination: 'আরও ৪০ লক্ষ মানুষকে টিকা দিলেই নিরাপদ হবে কলকাতা', মত ফিরহাদ হাকিমের

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম বলেন, 'সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা নেওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে সেই জন্য টিকা নিতে যাচ্ছেন না। তাঁদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা নিজের খরচে নার্সিংহোম অথবা হাসপাতালে গিয়ে দ্রুত টিকা নিয়ে নিন। কলকাতায় সকলকে ভ্যাকসিন দেওয়াই উদ্দেশ্য। কলকাতায় ইতিমধ্যেই ২১ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ৪০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিতে পারলেই শহর নিরাপদ হয়ে যাবে। যার প্রভাব পড়বে পার্শ্ববর্তী জেলাগুলিতেও।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola