সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে বন্ধ কলকাতা বিমানবন্দর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2020 11:18 AM (IST)

লকডাউনের দ্বিতীয় দিনে বন্ধ কলকাতা বিমানবন্দর। কলকাতা ও বাগডোগরা থেকে বন্ধ উড়ান। বিমানবন্দর সূত্রে খবর, আগামী বুধবার এর পরের লকডাউনের দিনও বন্ধ থাকবে উড়ান। এর আগে সাপ্তাহিক লকডাউন পর্ব শুরু হওয়ার পর বৃহস্পতিবার যদিও কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা চালু ছিল।