Icore Scam: আইকোর চিটফান্ড মামলায় এবার পার্থকে নোটিস CBI-এর

এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নোটিস পাঠাল সিবিআই। আইকোর চিটফান্ডের তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের হাতে একটি ভিডিও ফুটেজ এসেছে। তাতে দেখা যাচ্ছে আইকোরের একটি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আইকোর সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলছেন বলেও দেখা গেছে ভিডিওতে। এরই ভিত্তিতেই একাধিক সাক্ষীদের জেরা করে পার্থকে ডেকে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে পার্থ বলেন, ‘এখনও কোনও খবর পাইনি। তবে ডাকলে যাব। এমন কিছু করিনি, যার জন্য আমাকে তলব করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে গিয়েছিলাম, এতে কোন সমস্যা থাকার কথা নয়।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola