Kashipur: 'আশা করব, কেন্দ্রীয় নেতৃত্ব মৃতের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে', মন্তব্য অর্জুন সিংহের।Bangla News

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
"আমরা আশা করব কেন্দ্রীয় নেতৃত্ব মৃতের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে। আর শুধু তাই না এই মৃত্যুর ‌যাতে সঠিক তদন্ত হয়, এবং দোষীর শাস্তি হয় তাও নিশ্চিত করা হয় এই আমাদের দাবি। ক্রমাগত আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই ঘটনা ঠিক না। আমরা সকলে মৃতের পরিবারের পাশে আছি। কাশীপুর প্রসঙ্গে বললেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola