Stone man: বি কে পাল অ্যাভিনিউয়ে স্টোনম্যানকাণ্ডের ছায়া

জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে পাথর দিয়ে থেঁতলে যুবককে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে। ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকার সময় যুবকের মাথায়, মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় হামলাকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola