Kunal on Dilip: 'দেশের মধ্যে টিকাকরণে বাংলা প্রথম স্থানে', দিলীপের 'নজর ঘোরানো' মন্তব্যের পাল্টা কুণাল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Jun 2021 03:41 PM (IST)
ABP News

ভোটপরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সারদা কেলেঙ্কারির সময়ও সিট তৈরি হয়েছিল। আর তার উদ্দেশ্য ছিল নেতাদেরকে বাঁচানো, ঘটনাকে চাপা দেওয়া। প্রত্যেকবার তাই হয়। ঘটনা হাতের বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে নেমে পড়েন। সবে কাল থেকে ব্যাটিং শুরু করেছেন উনি। উনি চাইছেন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডটিকে ডায়লিউট করিয়ে দিতে। গুরুত্ব সরিয়ে দিতে। মানুষের দৃষ্টিকে সরিয়ে দিতে। এখন রাজ্যপালকে নিশানা করছেন। তাঁর কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছেন। আর পুরো তৃণমূল দলটা পাঁকের মধ্যে ডুবে যাচ্ছে, পুরো পশ্চিমবাংলা ডুবে যাচ্ছে, তা নিয়ে কোনও চিন্তা নেই ওঁনার।"


এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নজর ঘোরানোর কোনও প্রশ্ন ওঠে না। কারণ ভারতের মধ্যে ভ্যাকসিনেশনে পশ্চিমবঙ্গ এবং কলকাতা সবার থেকে এগিয়ে। দিলীপবাবু যে দল করেন তাদের শাসিত রাজ্যগুলির থেকেও পশ্চিমবঙ্গ এগিয়ে। একজন বিকৃত মনস্ক, অস্বচ্ছ ছেলে, প্রতারক, জালিয়াত একটা কুৎসিত অপরাধ করেছে, সামাজিক অপরাধ। তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এগুলি একেবারে অবাস্তব কথা। রাজ্যপাল সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিজেপির এজেন্ট হিসেব কাজ করছেন। তাঁকে যা যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন। তার সঙ্গে নজর ঘোরানো, নজর সরানোর এসবের কোনও সম্পর্ক নেই।"

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Kunal on Dilip: 'দেশের মধ্যে টিকাকরণে বাংলা প্রথম স্থানে', দিলীপের 'নজর ঘোরানো' মন্তব্যের পাল্টা কুণাল

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন