Mamata Banerjee Injury: কমেছে ফোলা, মুখ্যমন্ত্রীকে বিশেষ ধরণের চটি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2021 05:33 PM (IST)

আজই বাড়ি ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে তাঁকে বিশেষ ধরনের চটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নতুন চটি ও হুইলচেয়ারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় এসএসকেএম থেকে বাড়ি ফিরতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর পায়ের ফোলা কম, আজ নতুন করে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে।