Mamata E-Scooter: নবান্ন থেকে ই-স্কুটার চালিয়ে বাড়ির পথে মমতা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদের সাক্ষী শহর কলকাতা। বৃহস্পতিবার নবান্ন থেকে নিজেই ইলেকট্রিক স্কুটার চালিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও স্কুটারের গতি খুবই কম। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, এদিন সকালে ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন আসার পথে স্কুটার চালিয়েছিলেন ফিরহাদ হাকিম।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola