✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Mini Jaya Fire: লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে ফের আগুন আতঙ্ক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  05 Jul 2021 08:07 AM (IST)
ABP News

শুক্রবারের আগুন আতঙ্কের রেশ কাটতে না কাটতেই লেকটাউনের (Laketown) মিনি জয়া (Mini Jaya) সিনেমা হলে ফের আগুন আতঙ্ক। রবিবার দুপুরে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় সিনেমা হলের তিন তলা থেকে। এরপর দমকলের ২ টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুর। ঘড়ির কাঁটায় ২ টো ৩০। এ দিন হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের তিনতলা থেকে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, আগুন নিয়ন্ত্রণে এলেও তৃতীয় তলে পকেট ফায়ার ছিল। সেখান থেকেই রবিবার ধোঁয়া বেরোতে থাকে। 


শুক্রবার রাতের বিধ্বংসী আগুনের ছবি এখনও স্পষ্ট। আতঙ্কের রেশ কাটেনি এখনও। আর তার মধ্যেই ফের আতঙ্ক ছড়াল। সিনেমা হলের এক কর্মী জানাচ্ছেন, 'ওপরে ধোয়া দেখা গিয়েছে, কাল ফরেন্সিক এসেছিল, আমাদের তো সব শেষ হয়ে গেল। কী করে চলবে।' শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ আগুন লাগে লেকটাউন মিনি জয়া সিনেমা হলে। ভয়াবহ আগুনে সিনেমা হলের তিন এবং চার তলা ভস্মীভূত হয়ে যায়। এ দিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এরপর আগুন বাড়িতে থাকায়  পরে প্রায় ১৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। 

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Mini Jaya Fire: লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে ফের আগুন আতঙ্ক

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.