Mysterious Death: বাঁশদ্রোণীতে বহুতলে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2021 10:24 AM (IST)

বন্ধ ফ্ল্যাট থেকে কটু গন্ধ পেয়েই সন্দেহ দানা বাঁধে পড়শিদের। খবর পেয়েই পুলিশ এসে দরজা ভাঙতেই উদ্ধার হল পচাগলা দেহ। এক প্রৌঢ়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সিদ্ধার্থ রায় (৫২)। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি।