Narada Scam Case: স্থিতিশীল মদন-শোভন, শারীরিক পরীক্ষার জন্য SSKM-এ আনা হল সুব্রত মুখোপাধ্যায়কে

গতকাল রাত পৌনে চারটে নাগাদ অসুস্থ বোধ করায় প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হয় মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee)। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি দুজন। এরপর আজ সকালে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হল সুব্রত মুখোপাধ্যায়কে। গাড়ি থেকে নেমে হাত নাড়তে নাড়তে ভিতরে যান তিনি। শারীরিক পরীক্ষানিরীক্ষা করার জন্যই তাঁকে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। নিরাপত্তার ঘেরাটোপে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ব্লক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola