Narada Scam Probe : মুকুল-শুভেন্দুকে গ্রেফতার নয় কেন, তার উত্তর BJP নয়, দিতে পারে CBI: শমীক ভট্টাচার্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2021 06:54 PM (IST)

কলকাতা হাইকোর্টে আজকের মতো শেষ হয়েছে শুনানি। আগামিকাল দুপুর ২টোয় আবার শুরু হবে শুনানি। এই নিয়ে বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য বলেন, "মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতার করা হল না কেন তার উত্তর সিবিআই দিতে পারে। এর উত্তর বিজেপি দিতে পারে না। সিবিআই না দিতে পারলে তার জন্য মহামান্য আদালত খোলা আছে। এই মূহুর্তে ১২ লক্ষ ভ্যাকসিন রাজ্য সরকারের কাছে আছে। প্রতিদিন রাজ্যে ৫০-৬০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। প্রতিহিংসার তত্ত্বের আর কোনও প্রশ্ন নেই। এর আর কোনও উত্তর দেওয়ার নেই নতুন করে।"