Narada Scam Probe: ফিরহাদের বাড়িতে CBI, চেতলায় পথ অবরোধ, রাস্তায় শুয়ে প্রতিবাদে TMC কর্মী-সমর্থকরা

নারদকাণ্ডের (Narada Scam) তদন্তে চেতলায় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের (TMC Workers) সঙ্গে বাহিনীর বচসা শুরু হয়। প্রথমে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। এরপর স্লোগান দিয়ে মন্ত্রীর বাড়ির সামনে পথ অবরোধ করেন তাঁরা। শেষে গাড়িতে করে নিজাম প্যালেসে (Nizam Palace) নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিমকে। বিনা নোটিসে তাঁকে গ্রেফতার করা হয়েছে, আদালতে মোকাবিলা হবে, দাবি ফিরহাদ হাকিমের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola